সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম আর নেই


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন রাতে মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

পরিবার জানায়, শুক্রবার সকাল ১০টায় মরদেহ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে। দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে স্বামীর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগমের একটি কন্যাসন্তান রয়েছে।