শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, এর মাত্রা ছিল ৫.৭ রিখটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ৫.৭ রিখটার দিচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজারের বাসিন্দারা কেঁপে ওঠার অনুভূতি জানিয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গসহ কিছু এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বরিশালের রাজীব আহমেদ বলেন, “একতলা দোকানে বসে ছিলাম, সবকিছু কাঁপছিল।