সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিক সংবর্ধনায় শুক্রবার বিকেলে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান।

গত বছরের মতো এবারও খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর এই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় অংশ নিলেন। তার সঙ্গে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।