রাজধানী ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায়।
এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড হয়। শুক্রবার সকালেও ৫.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা ও আশপাশের জেলাগুলো কেঁপে ওঠে, যার কেন্দ্র ছিল মাধবদী।
সে ঘটনায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয়।
ক্রমাগত কম্পনে রাজধানী ও আশেপাশের এলাকাজুড়ে জনমনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও সর্বশেষ কম্পনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :