আল-আরাফাহ ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি সাসকো টেক্সের এমডি ও স্ত্রী গ্রেপ্তার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৯:২০ অপরাহ্ন

ঢাকার মিরপুর পল্লবী এলাকা থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠান সাসকো টেক্স (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের শনিবার রাত ১১টার দিকে আটক করে।

রবিবার ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। একই দিনে গ্রেপ্তারদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, সাসকো টেক্সের উত্তরা মডেল টাউন শাখার খেলাপি ঋণ প্রায় ১৬৪ কোটি টাকা, যা এখনো আদায় হয়নি। তাদের বিরুদ্ধে দায়ের করা ১০টি ফৌজদারি মামলার মধ্যে ৮টিতে এক বছর করে ৮ বছর এবং ২টিতে তিন মাস করে ৬ মাস, মোট ৮ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই মামলায় ৮০ কোটি টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

দীর্ঘদিন সাজা থেকে পলাতক থাকার পর শেষ পর্যন্ত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ব্যাংকের পাওনা আদায়ের জন্য দায়ের করা অন্যান্য অর্থজারি মামলাগুলোও চলছে।