বাংলার মুখ প্রতিবেদক
প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
তিন দিনের সরকারি সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবও।
শনিবার ঢাকায় পৌঁছে তোবগেকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও গাছের চারা রোপণ করেন। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে তার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও দু’দেশের জনগণের যোগাযোগ জোরদারে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :