নিবন্ধন বন্চিত শতাধিক রাজনৈতিক দলের নিবন্ধনের দাবীতে প্রতিবাদ সমাবেশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

অহিংস গণ আন্দোলন এর আহবায়ক মোঃ আবদুল্লাহ গতকাল ২৪/১১/২০২৫ এক যুক্ত বিবৃতিতে বলেন,:- (১). সম্প্রতি দেশের বিভিন্নস্থানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পূর্বেই হানাহানাহানি, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও প্রাণহানির ঘটনায় ” অহিংস গণ আন্দোলন ” উদীগ্ন এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্ধিহান।

(২). নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফশীল ঘোষণার পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক বেআইনিভাবে নিজ নিজ দলের প্রার্থী ঘোষণা এবং বিভিন্নস্থানে তাদের প্রার্থী ও দলীয় প্রচারণা স্পষ্টত: নির্বাচনী আচরণবিধি লংঘনের চূড়ান্ত বহিঃপ্রকাশ, যার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ। (৩). নিবন্ধন লাভের জন্য দাখিলকৃত শতাধিক রাজনৈতিক দলের আবেদন কোনরূপ বাছবিচার ছাড়া বাতিল করে নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত রাজনৈতিক দল গঠনের স্বাধীনতাকে মঈনউদ্দিন ফখরুদ্দিন গং কর্তৃক প্রণীত বিধি দিয়ে বাধাগ্রস্থ করছে এবং রাজনৈতিক অঙ্গনে কতিপয় দলকে অনৈতিক সুবিধা প্রদানপূর্বক সকলের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধাগ্রস্ত করছে।

(৪). রাজনৈতিক দল ও শক্তিকে নিয়ন্ত্রণকারী “নির্বাচন কমিশন” নিজেকে এক আমলানির্ভর প্রতিষ্ঠানে পরিণত করেছে। রাজনৈতিক দলের যথোপযুক্ত প্রতিনিধিত্বের অভাব ,নির্বাচন কমিশন ও এর সদস্যদের রাজনৈতিক অনভিজ্ঞতা ও খামখেয়ালী আচরণ রাজনৈতিক সংস্কৃতি গঠনের বিপরীতে দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিচ্ছে।(৫). অতিসম্প্রতি ঘন ঘন ভুমিকম্প আমাদের জাতীয়স্তরে দুর্যোগ ব্যবস্থাপনার দূর্বল দিকগুলো সামনে আসার পরিপ্রেক্ষিতে জনগণ ও প্রশাসনের উদ্যোগে সারাদেশে ইউনিয়ন, জেলা, থানা ও শহরকেন্দ্রিক জরুরী উদ্ধারকারী টিমগঠন সময়ের দাবী এবং জাতীয় সংসদ নির্বাচন থেকেও জনগণের জানমালের নিরাপত্তার অতি জরুরী। (৬). বাংলাদেশ সীমান্তব্যাপি ভারত ও মিয়ানমারের সামরিক অপতৎপরতা, রোহিঙ্গা শরণার্থী সমস্যা, কুকিচীন ও আরাকান আর্মির অপতৎপতা মোকাবেলায় অনতিবিলম্বে সামরিক বাহিনীকে শক্তিশালী ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা জরুরি।

(৭). ভঙ্গুর ব্যাংকিংখাত, অর্থনীতিকে ঠিক না করে নির্বাচনকেন্দ্রিক অস্থিরতায় সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বাধ্য। (৮). নির্বাচনের পূর্বে সামরিক বাহিনীর সহায়তায় চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্রউদ্ধার, মাদক ব্যবসায়ী, কালোবাজারি প্রতিহত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবেনা বলে আমাদের বিশ্বাস। (৯). অহিংস গণ আন্দোলন মনে করে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট অনুষ্ঠিত করে সংস্কার প্রশ্নে জনগণের ম্যান্ডেট গ্রহণ অত্যাবশ্যক। (১০). অহিংস গণ আন্দোলন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে উপরোক্ত বিষয়গুলো পরিপালনপূর্বক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং এই লক্ষ্য অর্জনের পর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে।এবং যাবতীয় সংলাপে অন্যান্য দলগিলোর ন্যায় জাতীয় কোরামে নতুন দেশ গঠনে অন্যান্যদের মত ভুমিকা রাখতে সরকারের সংলিশ্ট ইউন্সগিলোকে কাজে লাগানোর জোর দাবী জানাই।