রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর।
মঙ্গলবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনার পর এ তারিখ ঘোষণা করেন। দুদকের আইনজীবী মঈনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রধান আসামি শেখ রেহানা, এবং মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
আপনার মতামত লিখুন :