রাজধানীর কড়াইলে বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬ টি ইউনিট পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানিয়েছেন, আগুনের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় চারদিক থেকে অতিরিক্ত ইউনিট সহায়তায় যোগ দিচ্ছে।
ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :