শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ প্রকাশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের তদন্তপ্রতিবেদন গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রতিবেদনটি তাকে হস্তান্তর করা হয়।

প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আগুনের উৎস হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিট চিহ্নিত হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ধারাবিবরণী পর্যন্ত সব তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১৮ অক্টোবর দুপুরে শুরু হওয়া আগুন প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলতে থাকে। এতে আমদানি কার্গোর একটি বড় অংশ পুড়ে যায়, যা বিমানবন্দরের সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য বিঘ্ন তৈরি করে।