ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা-তে লটারির মাধ্যমে এসপিদের নির্বাচন করা হয়। বুধবার তাদের পদায়নের প্রজ্ঞাপন জারি হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি।
পদায়নের প্রক্রিয়ায় অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই লটারিতে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার বলছে, নির্বাচনকালীন দায়িত্ব পালনে জেলা পর্যায়ে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এই নতুন এসপি প্যানেল গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :