ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। বুধবার প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সিনিয়র সহকারী সচিবদের নিয়োগ দিয়ে পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত ইউএনওদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাও অর্পণ করা হয়েছে। নির্বাচন-পূর্ব সময়ের আইন–শৃঙ্খলা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে সেদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। কোনো কর্মকর্তার আগের দপ্তর পরিবর্তিত হলে সংশোধিত দপ্তরের ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনে গত কয়েক সপ্তাহে এটি সবচেয়ে বড় রদবদল যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :