মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট হালকা ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে সংঘটিত ৪ মাত্রার এ কম্পনের কেন্দ্র ছিল টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে।
ভূকম্পন–তথ্যভিত্তিক সাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, কম্পনের তীব্রতা স্বল্প হওয়ায় বেশির ভাগ বাসিন্দা ঝাঁকুনি টের পাননি। উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে সাইটটি নিশ্চিত না করতে পারলেও ইএমএসসি জানায়, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয়েছিল।
এই ঘটনার এক সপ্তাহ আগেই দেশজুড়ে শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করেছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। নরসিংদীতে উৎপত্তি হওয়া সেই কম্পনে ১০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।
আপনার মতামত লিখুন :