বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাতে তাঁর প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “বেগম জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
গণতান্ত্রিক উত্তরণের সময়ে খালেদা জিয়াকে “জাতির জন্য অনুপ্রেরণা” হিসেবে উল্লেখ করে তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :