সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
শনিবার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্রের উত্তরণের এ গুরুত্বপূর্ণ সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এবং একই সঙ্গে দেশবাসীর দোয়া প্রার্থনা করছি।”
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর জানার পর রাষ্ট্রপতি পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগও প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :