দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ৪০৩ টাকা বেশি।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম আজ রবিবার থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
২২ ক্যারেট: ২,১০,৫৭০ টাকা
২১ ক্যারেট: ২,০১,০০৬ টাকা
১৮ ক্যারেট: ১,৭২,২৮৯ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৩,৩২৭ টাকা
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং সংগঠনের নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ হবে। ডিজাইনভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।v
আপনার মতামত লিখুন :