সচিবালয়ে আগুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

রাজধানীর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নবম তলায় রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে ভবনের বাইরের এক্সহস্ট ফ্যানে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে এখন তদন্ত চলছে।