রাজধানীর চকবাজারে দুটি ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
লালবাগ, পলাশি ও সিদ্দিকবাজার স্টেশনের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কর্মকর্তারা জানান, সমন্বিত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
দুই ভবনের একটিতে ছিল ডালের গোডাউন, কর্মচারীদের আবাসন ও লাগেজ ফিটিংস কারখানা। অন্য ভবনের নিচতলায় ওয়ার্কশপ এবং ওপরতলায় অফিস ছিল। বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পাওয়ার পর টানা অভিযান চলে।
এর কয়েক ঘণ্টা আগে মোহাম্মদপুরের জহুরি মহল্লার ছয়তলা ভবনেও আগুন লাগে; দুই ইউনিটের প্রচেষ্টায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে।
আপনার মতামত লিখুন :