রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে উপস্থিত হন দেশের তিন বাহিনী প্রধান। বিষয়টি নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা রাতে হাসপাতাল পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসা ও সামগ্রিক অবস্থার খোঁজখবর নেন।
খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতির পর নিরাপত্তা জোরদার করা হয় এবং সরকারের সিদ্ধান্তে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদায় আনা হয়।
তিন বাহিনী প্রধানের এই সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :