খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় পৌঁছালেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর রিচার্ড বিলি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন তার আগমন নিশ্চিত করেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা ইতোমধ্যে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এর আগে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতসহ বেশ কিছু দেশ চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে।

ডা. জাহিদ বলেন, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পর্যালোচনা করবে। প্রয়োজনে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে, তবে এ মুহূর্তে তার শারীরিক অবস্থার কারণে সেই সুযোগ সীমিত।

তিনি আরও জানান, “আল্লাহর মেহেরবাণীতে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সব প্রক্রিয়া চলছে।