ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। বুধবার দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি করেন।
রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগকে অবৈধ ঘোষণা করতে এবং নির্বাচন কমিশনের স্বাধীন প্রশাসনিক কাঠামো—ইলেক্টোরাল সার্ভিস কমিশন—গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে ডিসিদের নিয়ন্ত্রণের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা “আরেকটি প্রভাবিত নির্বাচনের ঝুঁকি তৈরি করবে।
আপনার মতামত লিখুন :