খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার জুমার নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে।

সরকারের প্রধান উপদেষ্টার যাচাইকৃত পেজে বৃহস্পতিবার এই আহ্বান জানানো হয়।

সরকার মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় শামিল হতে আহ্বান করা হয়েছে।