সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা সংঘটনে ভূমিকার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্রাইব্যুনাল জানায়, অভিযোগের প্রাথমিক গ্রহণযোগ্যতা যাচাই করার পরই এ আদেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এরই মধ্যে পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পাশাপাশি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করে একই তারিখে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুইজনও বর্তমানে কারাবন্দি।

সামাজিক অস্থিরতা ও ডিজিটাল অবকাঠামো নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে এই মামলাগুলো।