ঢাকার একটি আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ–২ আসনের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)।
মামলার অভিযোগে বলা হয়, এক ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে শিশির মনির রোজা ও হিন্দু ধর্মাবলম্বীদের পূজাকে “একই মুদ্রার এপিঠ–ওপিঠ” হিসেবে তুলনা করেন, যা ইসলামী রীতিনীতির প্রতি “অবমাননাকর ও উসকানিমূলক” বলে অভিযোগকারীর দাবি। অভিযোগে আরও বলা হয়, বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্মীয় সংবেদনশীলতা ও জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
শিশির মনির এ বিষয়ে এখনও কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।
মামলাটি এখন ডিবির তদন্তাধীন।
আপনার মতামত লিখুন :