ইসি মাছউদ

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার নির্বাচন তফসিল ঘোষণার সম্ভাবনা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আসন্ন—বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবারই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তফসিল ঘোষণার ভাষণসহ সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশন বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে, আর সেই বৈঠকের পর যে কোনো সময় তফসিল ঘোষণা হতে পারে।

কমিশনার মাছউদ বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত যেসব রাজনৈতিক দলের প্রতীক রয়েছে, সেগুলো চূড়ান্ত ব্যালটে স্থান পাবে না।