জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায়—জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এ ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি। রেকর্ডিং শেষে কমিশনাররা সিইসির কক্ষে বৈঠকে বসেন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্তের আলোচনা সম্পন্ন করেন।
ইসি সচিব জানান, সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবারের ঘোষণার মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা হবে।
আপনার মতামত লিখুন :