টানা ছয় ঘণ্টারও বেশি অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার রাত ৮টা ১২ মিনিটে পুলিশ তাঁকে বের করে আনেন।
দিনের শুরুতে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়–বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা তাঁর কার্যালয়ের সামনে অবস্থান নেন। হাতে হ্যান্ড মাইক, মুখে স্লোগান—উপদেষ্টার দরজার ঠিক সামনেই বিক্ষোভ চলতে থাকে দুপুরের পর থেকে।
সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের বিশেষায়িত একটি ইউনিট সচিবালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গের চেষ্টা চালান, একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তিও হয়।
সরকার সম্প্রতি সচিবালয়ে সব ধরনের অনুমোদনহীন সভা–সমাবেশ নিষিদ্ধ করেছে, বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে বলবৎ থাকার কথা। তবু নিয়মিতভাবেই বিভিন্ন দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :