ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি রাত পর্যন্ত—অর্থাৎ ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ হবে।
নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের মাধ্যমে।
এবারের ভোটে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রথমবারের মতো বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিও ডাকযোগে ভোট দিতে পারবেন; ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এদিন ঘোষিত তফসিলে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে। এই প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :