উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন: কার হাতে গেল কোন মন্ত্রণালয়


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

দুই উপদেষ্টার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে তিনটি মন্ত্রণালয় নতুনভাবে তিন উপদেষ্টার মধ্যে ভাগ করা হয়েছে।

সদ্য পদত্যাগী মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেওয়া হয়েছে পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে।

এদিকে আসিফ মাহমুদের শূন্য হওয়া দুটি দায়িত্বের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছেন আইনবিদ অধ্যাপক আসিফ নজরুল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হয়েছে মানবাধিকারকর্মী আদিলুর রহমানের কাছে।

সরকার বলেছে, সাম্প্রতিক পদত্যাগের পর প্রশাসনের ধারাবাহিকতা ও নীতিনির্ধারণের গতি নিশ্চিত করতেই নতুন এই বণ্টন করা হয়েছে।