ঢাকা মেট্রোরেলে ভ্যাট তুলে নেওয়ার সিদ্ধান্তে প্রায় ৪০ কোটি টাকার রাজস্বহানি হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মেট্রোরেল ঢাকার যাতায়াতে নতুন গতি এনেছে, তাই জনস্বার্থে ভ্যাট মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক ক্ষতি থাকলেও সরকার মনে করছে, এই উদ্যোগ নগরবাসীর চলাচলকে আরও সহজ করবে।
সভাটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আপনার মতামত লিখুন :