গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ারে নেয়া হচ্ছে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে বলেন, হাদিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের জন্য অবস্থা স্থিতিশীল হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে।

হাদি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দিনের শুরুতে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, গুলিটি মাথার ভেতরেই আটকে ছিল।

হাদির সহকর্মীরা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।