ডিএমপি

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এক সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর ছবি প্রকাশ করে এ বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরদার অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি বলছে, নির্বাচনী সহিংসতার এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যেই তদন্ত এগোচ্ছে।