ঢাকার ধানমন্ডি এলাকা থেকে সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মুঠোফোনে তিনি বলেন, তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবিতে আনা হয়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।
তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এ প্রশ্নে পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।
পুলিশ সূত্র বলছে, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগের কথা জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :