পুরান ঢাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে; আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়, পরে পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়।

আগুনের সূত্রপাতের কারণ এবং কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।