ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও একটি ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ডিএমপি জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শেরেবাংলানগরের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটির নম্বরপ্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে একটি ম্যানহোল থেকে ভুয়া নম্বরপ্লেটটি পাওয়া যায়।
তদন্তে জানা গেছে, মোটরসাইকেলটি হামলার আগে অন্তত আটবার হাতবদল হয়েছে। প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরবর্তীতে একাধিক ব্যক্তির মাধ্যমে শেষ পর্যন্ত এটি কেনা হয় প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে, মাইনুদ্দিন ইসলামের নামে।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :