সচিবালয় ভাতা দাবিতে আন্দোলনের জেরে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সংশ্লিষ্ট মামলার চার্জশিট আদালত গ্রহণ করায় বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো।
সোমবার (১৫ ডিসেম্বর) পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। বরখাস্তদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছয়জন, তথ্য, জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর ভাতা দাবিতে আন্দোলনের সময় কর্মচারীদের একটি অংশ প্রায় ছয় ঘণ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রাখে। পরদিন আন্দোলন অব্যাহত থাকলে নেতৃত্বদানকারী কয়েকজনকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়, এরপরই বরখাস্তের সিদ্ধান্ত আসে।
আপনার মতামত লিখুন :