রাজধানীতে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি মাঝপথে থামিয়ে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে এ কর্মসূচিকে কেন্দ্র করে প্রগতি সরণিতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিকেল সাড়ে তিনটার দিকে রামপুরা ব্রিজ থেকে মিছিলটি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলের অগ্রগতি আটকে দেয়। সামনে যেতে না পেরে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন।
এ সময় তারা ভারতের কথিত আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি তোলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
পুলিশি ব্যারিকেড ও সড়কে অবস্থানের কারণে বিকেল তিনটা থেকে প্রগতি সরণিতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :