জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাদির পরবর্তী চিকিৎসা ও অস্ত্রোপচার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই সম্পন্ন হবে। সংগঠনটি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানায় ইনকিলাব মঞ্চ।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে হাদি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারকে চিকিৎসার একটি সংকটময় ও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।