বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রক্রিয়ায় প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। ট্রাভেল পাসের এই আবেদন সেই আলোচনাকে নতুন গতি দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :