রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিকাল সোয়া চারটার পর কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মৌচাক ফ্লাইওভার থেকে ছোড়া একটি ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হন। অন্য দুটি বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচলকারী কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে। ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :