ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁর সমর্থকেরা। রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে তাঁরা নানা স্লোগানে এলাকা মুখর করে তোলেন।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল— “তুমি কে আমি কে, হাদি হাদি”, “আমরা সবাই হাদি হবো” এবং “লীগ ধর, জেলে ভর”। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। হাদির মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে জনসমাগম ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :