নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার রাজধানী ঢাকায় বড় ধরনের জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শুক্রবার এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হতে পারে। এতে দৈনন্দিন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সমাবেশও কখনো কখনো সংঘাত বা সহিংসতায় রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি জনবহুল এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।