শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে শাহবাগে শুরু হওয়া বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত হয়েছে।
বিকেল ৪টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন চললেও সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা শাহবাগ ছাড়েন। এতে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা ও পরে দাফন শেষে ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন। বিভিন্ন স্লোগানে তারা হত্যার দ্রুত বিচার ও রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানান।
সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীজুড়ে দিনভর শোক ও উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে।
আপনার মতামত লিখুন :