ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অংশ নেন।
বৈঠকে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং আচরণবিধি অনুযায়ী শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এর আগে ও পরে আইনশৃঙ্খলা সংক্রান্ত আরও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নির্বাচন কমিশনের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
আপনার মতামত লিখুন :