রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে রোববার অনুষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসসহ মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা একে একে শ্রদ্ধা জানান। বিমান বাহিনীর একটি ফ্লাই-পাস্টের মাধ্যমে মরহুমের প্রতি সম্মান জানানো হয়।
জানাজার আগে প্রয়াতের ছেলে জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন।
শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন বীর-উত্তম খেতাবপ্রাপ্ত এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম রূপকার হিসেবে তার অবদান বাংলাদেশের ইতিহাসে স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :