খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনক পরিস্থিতিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্তে কাজ শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :