ঢাকার গুলশানে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের মালিকানাধীন চারটি ফ্ল্যাট থেকে জব্দ করা সব মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই হস্তান্তর সম্পন্ন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রশাসন) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুযায়ী জব্দকৃত সামগ্রী ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, তালিকায় ছিল বিলাসবহুল সামগ্রী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও তুচ্ছ জিনিসও—টেলিভিশন, ফ্রিজ, ওভেন, ডিশ ওয়াশার, কাঁথা-বালিশ, হাড়ি-পাতিল, থালা-গ্লাস, পোশাক-আশাক এমনকি মশা মারার ব্যাটও।
এর আগে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত নির্দেশ দেন, নিলামযোগ্য সামগ্রীর নমুনা সংরক্ষণ করে ফ্ল্যাটে থাকা পচনশীল দ্রব্য, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়চোপড় এবং গৃহস্থালি সামগ্রী ত্রাণ ভাণ্ডারে জমা দিতে হবে। সেই আদেশ বাস্তবায়নেই এই হস্তান্তর করা হলো।
আপনার মতামত লিখুন :