পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ, যেখানে ইতোমধ্যেই দেশজুড়ে নেতাকর্মীদের ঢল নেমেছে।

বুধবার সকাল থেকেই মঞ্চ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ। ব্যানার, পতাকা ও আলোকসজ্জায় সমাবেশস্থল উৎসবের রূপ নিয়েছে। কিশোরগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকেরা আগেভাগেই এলাকায় জড়ো হচ্ছেন; অনেকেই রাত কাটানোর প্রস্তুতি নিয়েছেন।

নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিমুক্ত আয়োজন নিশ্চিত করার চেষ্টা চলছে।

দলীয় নেতারা একে রাজনৈতিক কর্মসূচির চেয়েও বড় মুহূর্ত হিসেবে দেখছেন। বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ অনুপস্থিতির পর তারেক রহমানের ফেরা একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই আয়োজনে কয়েক মিলিয়ন মানুষের সমাগম হতে পারে। তাঁর ভাষায়, “২৫ ডিসেম্বর পূর্বাচল হবে মানুষের মহামিলন।