গুলশানের ১৯৬ নম্বর বাড়ির পথে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চ ত্যাগ করেন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই হাসপাতাল এলাকায় বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তার গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে।