জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে আরও দুটি দল—লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
জোটের সমন্বয়ক ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নতুন দুই শরিকের নাম প্রকাশ করেন। তিনি জানান, কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিয়েছে।
এর আগে জোটে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
নতুন দুটি দলের অন্তর্ভুক্তির মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :